শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০২

শিরোনাম :

বরিশালের নতুল্লাবাদে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে আহত ১

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে জিয়া সড়কের মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জিয়া সড়কের মুখে নিয়মিত হলুদ অটোরিকশা সড়কের পাশে দাঁড় করিয়ে রাখায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে সড়কটি সংকুচিত হয়ে পড়ে এবং প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাদের দাবি, অবৈধভাবে অটোরিকশা পার্কিং বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net