বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৩

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার ১০

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী।

বুধবার বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা স্বাক্ষরিত দৈনিক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

বোর্ড সূত্র জানায়, বিভাগের ছয় জেলার ১৪২টি পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫৪ হাজার ৬৫৮ জন।
এর মধ্যে অংশ নেয় ৫২ হাজার ৯৩৯ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৭১৯ জন।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বরিশাল জেলায় ৩ জন, ঝালকাঠি জেলায় ১ জন এবং পটুয়াখালী জেলায় ৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কোনো পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net