মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১২

ভুয়া বিলে ১৮ লাখ টাকা আত্মসাৎ, তিন পুলিশ সদস্য বরখাস্ত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, কনস্টেবল মারুফ হাসান, জয়দেব কুমার মজুমদার ও সজীব মিয়া।

এ-সংক্রান্ত একটি অফিস আদেশে বলা হয়েছে, ভুয়া বিল তৈরি করে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেছেন ওই তিনজন কনস্টেবল। মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কাজ করতেন তারা।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অন্য এক কর্মকর্তার আইডি ব্যবহার করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য ওই তিনজনকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেয়া হয়।

বুধবার (০৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান জানান, তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রমাণ সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net