রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৫

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরিশালে স্বাস্থ্য পরিচালকের অপসারণ দাবিতে মূল ফটকে তালা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

জুলাই বিরোধী আখ্যা দিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আন্দোলনকারীরা কার্যালয়ের পরিচালকের কক্ষের দরজায় লাগানো তালা ও হাতল ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে উপপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন এবং দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, জুলাই আন্দোলন বিরোধী শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, পদায়নের আদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উপপরিচালক ডা. লোকমান হাকিম বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভাগের স্বাস্থ্য প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি দ্রুত সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে গত ৭ জুলাই বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ’র ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

পরদিন সকালে ডা. মনিরুজ্জামান কার্যালয়ে এসে তালা ভেঙে অফিসে প্রবেশ করেন। পরে বিষয়টি জানাজানি হলে একদল শিক্ষার্থী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। দুপুরের দিকে তারা তাকে কার্যালয় ত্যাগের আহ্বান জানালে তিনি কার্যালয় থেকে বের হতে অপরাগতা প্রকাশ করেন। পরে তাকে হাত ধরে বের করে দেওয়া হয়। এরপর আন্দোলনকারীরা পুনরায় তার কক্ষে তালা ঝুলিয়ে দেন।

জানা গেছে, গত ৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে ডা. এস. এম. মনিরুজ্জামান বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে যোগদান করেন। যোগদানের পরদিন থেকেই তার পদায়নের প্রতিবাদে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা আন্দোলনে অংশ নেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন বলেন, অতীতে ডা. মনিরুজ্জামান জুলাই বিরোধী শান্তি সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন এমন অভিযোগের ভিত্তিতে তার পদায়ন বাতিলের দাবি উঠেছে। ৫ আগস্ট-পরবর্তী সময়েও একই অভিযোগের কারণে ডা. মনিরুজ্জামানকে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net