শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫১

শিরোনাম :

বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : আগামী ১৩ জুলাই সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে আসলেও সদ্য খননকৃত তার বাবা শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজরিত বরিশাল সদর উপজেলার চরকাউয়ার স্বনির্ভর খাল উদ্বোধন হচ্ছে না। এতে হতাশ স্থানীয় কৃষক ও বিএনপি নেতৃবৃন্দ।

জানা গেছে, বরিশালের চরকাউয়ায় প্রায় ৪৮ বছর পর সম্পূর্ণ খনন করা হয়েছে ঐতিহ্যবাহী স্বনির্ভর খাল। দীর্ঘ প্রতীক্ষার এ প্রকল্পের কাজ শেষ হলেও এখনো আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় অপেক্ষা ও প্রত্যাশায় দিন কাটছে এলাকার হাজারো কৃষক ও সাধারণ মানুষের।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় গত ২ ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন খালটির খনন কাজের উদ্বোধন করেন। পরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয় দফায় পুনরায় খনন কার্যক্রম শুরু হয় এবং ধাপে ধাপে খালটিকে একটি আধুনিক মডেল খালে রূপ দেওয়া হয়।

‎স্থানীয়দের দাবি, খালটি শুধু পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং এ অঞ্চলের কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কৃষকদের সুবিধার্থে খালটির দুই পাশে নির্মাণ করা হয়েছে ১৪ ফুট প্রশস্ত সড়ক, যা দেশের অন্য কোনো খালে নেই বলে দাবি স্থানীয়দের।

‎স্থানীয় কৃষক জাহাঙ্গীর বলেন, এমন খাল বাংলাদেশে আর নেই। খালের দুই পাশে ১৪ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ হওয়ায় কৃষিপণ্য পরিবহন এখন অনেক সহজ হবে। আমরা চাই দ্রুত খালটির আনুষ্ঠানিক উদ্বোধন হোক এবং এর সুফল সবাই ভোগ করুক।

বয়বৃদ্ধ কৃষক আজাহার বলেন, ঢাকা থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ পরিদর্শনের পাশাপাশি বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাড. মজিবর রহমান সরোয়ার, প্রধান মন্ত্রীর বিশেষ সহকারি ড. জিয়া উদ্দিন হায়দার, বিসিসি প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিনসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দও পরিদর্শনে আসেন। এসময় তারা আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ খালের উদ্বোধন করবেন। আমরা স্থানীয়রা আশায় বুক বেধেছি এই ভেবে জিয়াউর রহমানের পর তার সুযোগ্য সন্তান তারেক রহমান এ খালটির উদ্বোধন করবেন। তবে পরে যখন জানতে পেরেছি তারেক রহমান এখানে আসবেন না তখন স্থানীয়রা হতাশায় ভুগছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net