শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫

পটুয়াখালীর বাউফলে বাস খাদে পড়ে আহত ৭

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা এলাকায় ঢাকা-দশমিনা মহাসড়কে চলাচলকারী দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মাসুদ (৩৮), সোলেমান (৬), ইরা রানী মজুমদার (৫২), ইব্রাহিম (১৮), দীপালী (৪০), সালমা বেগম (৩০) ও স্মৃতি রানী (২০)।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুনুর রশীদ জানান, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী কয়েকজনকে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
খবর পেয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net