, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে আটকা লঞ্চ, উদ্ধারে গিয়ে নৌকাডুবি

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে আটকা লঞ্চ, উদ্ধারে গিয়ে নৌকাডুবি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:
বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে হিজলা থেকে রওনা দেওয়া লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। সেই লঞ্চ থেকে নেতাদের উদ্ধার করতে গিয়ে ডুবে গেছে আরেক নৌকা।

মেঘনার শাখা নদী হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় সোমবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, অভ্যন্তরীণ রুটের অভিযান-৫ লঞ্চে হিজলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বরিশাল যাওয়ার কথা ছিল। লঞ্চটি উপজেলার দুইটি ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে পুরাতন হিজলা লঞ্চঘাটের উদ্দেশ্যে আসে। ঘাটের কাছাকাছি পৌঁছে চরে আটকে যায়।

তিনি বলেন, “একটি ইঞ্জিনচালিত নৌকা নেতাদের লঞ্চ থেকে আনতে যায়। বেশি যাত্রী উঠে পড়ায় নৌকাটি ডুবে যায়। তবে কারও কোনো ক্ষতি হয়নি। পরে স্পিডবোটে বরিশাল নগরীতে এসে তারা প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিয়েছেন”।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল বলেন, “ডুবোচরে লঞ্চটি আটকা পড়ে। নৌকাটিতে পানি উঠে ডুবে গেছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি”।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net