সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৪

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
‘স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’-প্রধানমন্ত্রী

‘স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’-প্রধানমন্ত্রী

dynamic-sidebar

এইচ আর হীরা :

মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল নগরের ঐতিহাসিক ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বরিশাল সফর।

অনুষ্ঠানে একটি নারিকেল গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “দল-মত ও ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে যেভাবে আমরা মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছিলাম, ঠিক একইভাবে মাত্র কয়েকদিন আগে দেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে। এই ঐক্য ধরে রেখে এখন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ও মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হবে। তবেই সবাই এর সুফল পাবে।”

পরিবেশ সুরক্ষাকে নাগরিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, “পরিবেশ রক্ষা কেবল সরকার বা সিটি করপোরেশনের একার কাজ নয়। আমাদের ঘরবাড়ি, অফিস, স্কুল-কলেজ ও হাসপাতালের চারপাশ নিজেদেরই পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের দেশ নষ্ট করে অন্য দেশের সৌন্দর্য দেখে আফসোস করার কোনো মানে হয় না।”

সাগরদী খালের নাব্যতা ও সৌন্দর্য রক্ষায় খালের দুই পাড়ের বাসিন্দাদের পলিথিন, প্লাস্টিকের বোতল বা বর্জ্য না ফেলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। একই সাথে খালের সাথে সংযুক্ত সুয়ারেজ বা গৃহস্থালি বর্জ্যের লাইন অপসারণ করে বিকল্প ড্রেনেজ ব্যবস্থা করতে সিটি করপোরেশনকে নির্দেশনা দেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ৯টায় সড়কপথে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা সীমান্তে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি বাবুগঞ্জের পূর্ব রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বরিশাল শহরের বান্দরোডে পৌঁছালে সড়কের দুই পাশে অপেক্ষমাণ হাজারো মানুষ স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান।

ত্রিশ গোডাউনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। সফরের শেষভাগে জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net