সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৩

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

পেয়ারা বাগানে ঘুরতে এসে ট্রলার থেকে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদের পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগান ঘুরতে এসে ট্রলার থেকে পড়ে পানিতে ডুবে মুইন সরদার (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নেছারাবাদ উপজেলার আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুইন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মো. মনির সরদারের ছেলে।

সূত্র জানায়, শনিবার বন্ধুদের সঙ্গে নেছারাবাদের পেয়ারা বাগান পরিদর্শনে আসেন মুইন। বিকেলে তারা একটি ট্রলার ভাড়া করে ঘুরছিলেন। চলন্ত ট্রলারটির সামনের অংশে বসে ছিলেন মুইন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান তিনি। মৃত মুইন সরদার পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রলার থামিয়ে তার বন্ধুরাসহ স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আনন্দভ্রমণ মুহূর্তের মধ্যেই বন্ধুদের কান্না আর শোকে রূপ নেয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে ছুটে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, পেয়ারা বাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net