শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৪

শিরোনাম :
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : রাজধানীর শ্যামবাজার ঘাটে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুন্দরবন-১২’ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার বুড়িগঙ্গায় তলিয়ে গেছে। এ সময় ট্রলারে থাকা ১০ জন আরোহীর মধ্যে ৮ জন সাঁতরে বা অন্য উপায়ে তীরে উঠতে পারলেও এখনও ২ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় সকাল সাড়ে আটটার দিকে ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ফলে ট্রলারটি আর নড়াচড়া করতে পারেনি। এই সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net