সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১০

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মানপাশা টেম্পুস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

অভিযানে সুগন্ধা ও বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত বাল্কহেডের মালিক হানিফ ও তুহিনকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চারটি অবৈধ বাল্কহেড জাহাজকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net