খবর বরিশাল ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি টাওয়ার রোড এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে আশোকাঠি টাওয়ার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ফিরোজের বাড়ি গৌরনদী উপজেলায়। তিনি আশোকাঠি এলাকার হাওলাদার বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হলে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি করা হয়। পরে স্থানীয়রা তাকে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, “স্থানীয় জনতার মাধ্যমে একজন ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে গৌরনদী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply