খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার সিএমএস মুগ ডাল কারখানার একটি বদ্ধ কক্ষ থেকে দুর্জয় শাহ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দুর্জয় শাহ (৩০) পিরোজপুর জেলার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি সিএমএস মুগ ডাল প্রতিষ্ঠানটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, দুর্জয় এক বছর ধরে কাজ করত। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও স্বাভাবিকভাবে কাজ করছিল। হঠাৎ সে রুমের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর তাকে খোঁজাখুঁজি করলে অন্য আরেক স্টাফ সাকিল তার রুমের জানালা খুলে দেখতে পান দুর্জয় রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছিল। পরে কারখানার মালিককে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজিত চন্দ্র নাথ বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply