খবর বরিশাল ডেস্ক : ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকা ও কাটাখালীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের জুয়েল মৃধা (৪২), বাদুরতলী গ্রামের রাশেদুল হোসেন (২৫), মিরুখালী গ্রামের হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাশবুনিয়া গ্রামের শাহ আলম সিকদার (৪৫)।
পুলিশ জানায়, ১৮ জুলাই রাজাপুরের চাড়াখালী এলাকার এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে এবং ২১ জুলাই উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর রাজাপুর থানায় পৃথক দুটি মামলা করা হয়। রাজাপুর থানার ডাকাতি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে এবং অন্য একটি ডাকাতি মামলায় শাহ আলম সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস আজ বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পৃথক দুটি ডাকাতি মামলায় চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply