শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৩

শিরোনাম :

কুয়াকাটায় হাতুরি পেটায় আহত সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : প্রকাশিত সংবাদের জেরধরে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি ও স্থানীয় পরিবেশকর্মী কে. এম বাচ্চুকে হাতুরি পেটা করে গুরুত্বর আহত করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে কুয়াকাটা চৌরাস্তার ডাকবাংলোর সামনে বসে ৪/৫ জন দুর্বৃত্তরা তাকে অন্ধকারের মধ্যে তুলে নিয়ে দুই পা ও মাথায় হাতুড়িপেটা করে গুরুত্বর জখম করেছে।

হামলায় গুরুত্বর আহত বাচ্চুকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি বাইজিদ সিকদার ও ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মুসল্লির নেতৃত্বে তাদের সহযোগিরা হামলা চালিয়ে সাংবাদিক কেএম বাচ্চুকে হাতুড়ি পেটা করে গুরুত্বর আহত করেছে। অবৈধ দোকান ঘর উচ্ছেদের সংবাদ প্রকাশের জেরধরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দরা।

হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে অভিযান শুরু করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net