বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৯

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

গণমাধ্যম হলো রাষ্ট্র ও সমাজের আয়না: তথ্যমন্ত্রী

dynamic-sidebar

এইচ আর হীরা, বরিশাল ব্যুরো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ এবং মানুষের সম্মিলিত দায়িত্ব।

সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। গণমাধ্যমের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য খন্দকার কাওছার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। এসব সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

পরে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৩৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net