রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯

শিরোনাম :
বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি

বরিশালের বাবুগঞ্জে নাতির লাথিতে প্রাণ গেল নানির

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে ইয়ারুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডে রূপচাঁদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ইয়ারুন নেসা পূর্ব ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা রূপচাঁদ মাঝির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাতি মো. মেহেদী হাসানের ধান নানির হাঁস খেয়ে ফেলায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে নাতি মেহেদী হাসান (১৯) নানি ইয়ারুন নেসাকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইয়ারুন নেসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেদারপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net