শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৯

শিরোনাম :
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১ চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ বানারীপাড়া-বরিশাল সড়ক যেন মারণফাঁদ, চরম দুর্ভোগে যাত্রীরা বরিশালে সরকারি খাল ও চরের মাটি যাচ্ছে ইটভাটায়

ভোলায় কোর্ট পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ভোলা কোর্ট পুলিশের সদস্য মো. শাহাবুদ্দিনের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শাহাবুদ্দিন প্রায় দুই বছর ধরে কোর্ট পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ইউনিয়নের আদম আলী ফকিরের ছেলে।

ভোলা কোর্ট ইন্সপেক্টর মো. নাছির উদ্দিন বলেন, কনস্টেবল শাহাবুদ্দিন অফিসারপাড়ায় একটি ভাড়া বাসায় তাঁর পরিবার নিয়ে বসবাস করতেন।

চলতি বছরের ৪ মে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে পরীক্ষা খারাপ হওয়ায় শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে তৈয়বা জাহান চৈতি (১৬) আত্মহত্যা করে। ওই ঘটনার পর থেকে শাহাবুদ্দিন মানসিকভাবে খুব ভেঙে পড়েন। এরপর স্ত্রীকে নিয়ে ভোলার ওই বাসায় বসবাস করছিলেন তিনি। তাঁর স্ত্রী অসুস্থ হওয়ায় কয়েক দিন আগে চিকিৎসার জন্য বরিশালে যান।

এর পর থেকে বাসায় একাই ছিলেন শাহাবুদ্দিন। আজ সকালে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় এবং মোবাইল ফোনে যোগাযোগ করেও না পাওয়ায় এক সহকর্মী তাঁর বাসায় যান।

সেখানে ঘরটি ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে বাড়ির মালিক ও ভোলা সদর মডেল থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কোর্ট পুলিশ সদস্য শাহাবুদ্দিনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিকেলে ভোলা পুলিশ লাইনসে তাঁর জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net