, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকালে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি প্লাটিনা (PLATINA) মোটরসাইকেলও জব্দ করা হয়।

​গতকাল (২৮ জুলাই) বিকেল ৪:৪৫ ঘটিকা থেকে সন্ধ্যা ৬:৪৫ ঘটিকা পর্যন্ত নগরীর বিসিসি ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ ছগির হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এই গোপন অভিযান পরিচালনা করে।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন,
১. মো: বেল্লাল হোসেন (৪৫) — পিতা: মৃত কালু বেপারী, মাতা: নুরবানু। স্থায়ী ঠিকানা, লোহালিয়া, থানা: বাবুগঞ্জ। বর্তমান ঠিকানা: জিয়া সড়ক (আপন ভূবন লেন, ‘তাকওয়া’ ভবন), থানা: কোতোয়ালি, জেলা: বরিশাল। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২. মো: রিয়াজুল ইসলাম (৪২) — পিতা: মৃত আবু বক্কর আকন, মাতা: দেলোয়ারা বেগম। সাং: লোহালিয়া, থানা: বাবুগঞ্জ, জেলা: বরিশাল। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​ডিবি সূত্রে জানা যায়, জিয়া সড়ক এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের টিমটি অভিযান চালায়। এতে দুই আসামির কাছ থেকে মোট ৫০০ পিস ইয়াবা এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা সম্ভব হয়।
​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net