, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

বরিশালের চরামদ্দি ইউনিয়নে বিষ প্রয়োগে সব মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল সদর উপজেলার চরামদ্দি ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার তিনটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। পেনশনের টাকায় শুরু করা মাছ চাষের মাত্র দুই দিনের মাথায় এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আবুল কালাম মজুমদার জানান, দীর্ঘ চাকরিজীবন শেষে অবসরে গিয়ে পাওয়া পেনশনের অর্থের একটি অংশ দিয়ে বাড়ির পাশের তিনটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও বড় মাছ অবমুক্ত করেন। অবসরজীবনে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনা ছিল তার।

তিনি অভিযোগ করেন, মাছ ছাড়ার মাত্র দুই দিনের মাথায় মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে দুর্বৃত্তরা তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। বুধবার (২৯ জুলাই) সকালে পুকুরে গিয়ে তিনি পানির ওপর বিপুল পরিমাণ মাছের পোনা ও বড় মাছ ভাসতে দেখেন।

আবুল কালাম মজুমদারের দাবি, এ ঘটনায় তার প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন অবসরপ্রাপ্ত মানুষের কষ্টার্জিত সঞ্চয়ে গড়ে তোলা উদ্যোগ এভাবে ধ্বংস করে দেওয়া অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে চরামদ্দি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net