রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৬

শিরোনাম :
লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

বিসিসির ৬০০ কোটির বাজেট ঘোষণা আগামীকাল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে। নগর ভবনের সভা কক্ষে বিকেল সাড়ে তিনটায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এই বাজেট ঘোষণা করবেন। সিটি করপোরেশনের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

করপোরেশনের বাজেট কাম হিসাবরক্ষণ শাখা সূত্রে জানা গেছে, এবারের বাজেটটি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৪তম বাজেট। এবার ২০২৬-২৭ অর্থ বছরে ৬০০ কোটি টাকার উপরে বাজেট ঘোষণা করা হবে। তাতে বাজেটের আকার গত বছরের তুলনায় প্রায় ১০০ কোটি টাকা বাড়তে পারে।

গত বছর সিটি করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৫২০ কোটি ৮৬ লাখ ৯২৮ টাকার বাজেট ঘোষণা করেছিলেন। ওই সময়ে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল ৩৩২ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ৮৩৮ টাকা, যার প্রস্তাবিত বাজেট ছিল ৪৫০ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ৩২৫ টাকা।

এ দিকে এবারের বাজেটে উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে বলে করপোরেশনের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে। কারণ আগামী সিটি নির্বাচনকে ঘিরে নানা সেক্টরে বরিশাল নগরের উন্নয়নে জোর দিচ্ছে বিসিসি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net