বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০২

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালে চুরির অদ্ভুত কাণ্ড, চিনির মোচাও ছাড়েনি চোর!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীতে একটি বাসায় চুরির ঘটনায় ঘরের মূল্যবান জিনিসপত্রের পাশাপাশি আড়াইশ গ্রাম চিনির মোড়ক পর্যন্ত নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক রিকশাচালককে আটক করা হলেও মূল অভিযুক্ত দুজন পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঘটনাটি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের হামিদ লেন এলাকায় ঘটে।

ভুক্তভোগী সোহেল জানান, গত ২৬ জুলাই তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেই সুযোগে দুর্বৃত্তরা তার বাসায় ঢুকে ঘরের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
তিনি বলেন, “ঘরের হাড়ি-পাতিল থেকে শুরু করে আড়াইশ গ্রাম চিনির মোড়কও নিয়ে গেছে চোরেরা।”

চুরির দুই দিন পর সোহেল এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেন। পরে স্থানীয় একটি বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক রিকশাচালক চুরি হওয়া মালামাল বহন করে নিয়ে যাচ্ছেন। তদন্তে ওই রিকশাচালকের পরিচয় ২২ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসিন্দা আলাউদ্দিন হিসেবে শনাক্ত হয়।

বুধবার (২৯জুলাই) সন্ধ্যায় স্থানীয় এক বিএনপি নেতার সহায়তায় সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করে আলাউদ্দিনকে খুঁজে বের করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিল্লাল ও হায়দার নামে দুই ব্যক্তিকে ঘটনাস্থলে আনা হলেও একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে তারা পালিয়ে যায় বলে জানা গেছে।

আটক আলাউদ্দিনের দাবি, নথুল্লাবাদ এলাকা থেকে বাজার রোডে যাওয়ার জন্য বিল্লাল নামে এক ব্যক্তি তাকে ভাড়া করেন। পরে শের-ই-বাংলা সড়কের একটি নির্জন স্থান থেকে হায়দার নামে আরেক ব্যক্তি রিকশায় মালামাল তোলেন। এরপর বাজার রোডের একটি দোকানে সেগুলো বিক্রি করে তাকে নির্ধারিত ভাড়া দিয়ে বিদায় করা হয়।

এদিকে, স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, চুরির মূল পরিকল্পনাকারী বিল্লাল ও হায়দারকে আড়াল করার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। তাদের দাবি, এ ঘটনায় ভুক্তভোগী সোহেলের খালাতো ভাইয়ের ওপরও হামলা হয়েছে। অভিযোগের বিষয়টি সোহেলও নিশ্চিত করেছেন।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রিকশাচালক আলাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net