মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই জ্যোতির্ময়ের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে শায়েস্তাবাদ ইউনিয়নে অভিযান পরিচালনা করে।

এ সময় মো. শাহীন রাঢ়ী (৩৮) নামে এক যুবককে ২৪৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। শাহীন রাঢ়ী শায়েস্তাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রামকাঠি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net