রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৮

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণবিরোধী অভিযানে দুই ট্রলারকে জরিমানা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ঝালকাঠির ভীমরুলী পেয়ারা বাগানে পর্যটকদের বিরক্তি ও পরিবেশদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করায় দুটি ট্রলারকে মোট ৪০০০( চার হাজার) টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইউএনও জানান, ভীমরুলী পেয়ারা বাগানের প্রাকৃতিক পরিবেশ, পর্যটকদের স্বাচ্ছন্দ্য এবং জনস্বার্থ রক্ষায় উচ্চ শব্দে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, নিয়মিত নজরদারির মাধ্যমে ভীমরুলী পেয়ারা বাগানের শান্ত ও মনোরম পরিবেশ বজায় থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net