, ,

শিরোনাম :
বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ বরিশাল ক্যাডেট কলেজের সব শিক্ষার্থীই পেলেন জিপিএ-৫ পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪ শতাংশ বাকেরগঞ্জে ভয়াবহ নদীভাঙনে বিলীন সড়ক, আতঙ্কে গ্রামবাসী বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন।

চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : দৈনিক বণিক বার্তা-এর বরিশাল প্রতিনিধি এম. মিরাজ হোসাইন ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচারের পর রাজধানীর ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে এম. মিরাজ হোসাইনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সাহস ও সমবেদনা জানান। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক হিসেবে এম. মিরাজ হোসাইনের দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসা সবার প্রত্যাশা। তিনি মহান আল্লাহর কাছে তাঁর আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এদিকে এম. মিরাজ হোসাইনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বরিশালের সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net