বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২০

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : দৈনিক বণিক বার্তা-এর বরিশাল প্রতিনিধি এম. মিরাজ হোসাইন ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচারের পর রাজধানীর ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে এম. মিরাজ হোসাইনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সাহস ও সমবেদনা জানান। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক হিসেবে এম. মিরাজ হোসাইনের দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসা সবার প্রত্যাশা। তিনি মহান আল্লাহর কাছে তাঁর আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এদিকে এম. মিরাজ হোসাইনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বরিশালের সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net