শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫

শিরোনাম :
বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১ চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ বানারীপাড়া-বরিশাল সড়ক যেন মারণফাঁদ, চরম দুর্ভোগে যাত্রীরা বরিশালে সরকারি খাল ও চরের মাটি যাচ্ছে ইটভাটায় ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণবিরোধী অভিযানে দুই ট্রলারকে জরিমানা

মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল ও মাদারীপুরে দায়ের হওয়া একাধিক মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকিরকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার তাকে বরিশালের মানবপাচার প্রতিরোধ ও দমন বিশেষ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ থেকে র‌্যাব-১২ অভিযান চালিয়ে ইলিয়াসকে গ্রেপ্তার করে। পরে রাত ১০টার দিকে তাকে বরিশালের গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ইলিয়াস ফকির গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বরিশাল ও মাদারীপুরে অন্তত চারটি মানবপাচারের মামলা রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের রাসেল বেপারীকে (২৯) ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে ইলিয়াস ফকিরের সঙ্গে ২০ লাখ টাকায় চুক্তি করা হয়। গত বছরের ২৩ নভেম্বর রাসেলের পরিবার দালালচক্রের হাতে ওই টাকা তুলে দেয়। পরদিন তাকে প্রথমে শ্রীলঙ্কা, এরপর সৌদি আরব, কুয়েত ও মিশর হয়ে লিবিয়ায় নেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, লিবিয়ায় পৌঁছানোর পর একটি চক্র রাসেলকে জিম্মি করে নির্যাতন চালায়। সেই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিভিন্ন ব্যাংক হিসাব ও নগদে আরও ২৪ লাখ টাকা আদায় করা হলেও তাকে ইতালিতে না পাঠিয়ে গত ১৬ জুন বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

দেশে ফিরে গত ১১ জুলাই রাসেল বরিশালের মানবপাচার প্রতিরোধ ও দমন বিশেষ ট্রাইব্যুনালে ইলিয়াস ফকিরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি ইলিয়াসকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব।
পুলিশ জানায়, ইলিয়াস ফকিরের বিরুদ্ধে মাদারীপুরেও আরও তিনটি মানবপাচারের মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লিবিয়ায় নির্যাতনের শিকার এক যুবকের করা মামলায় মানবপাচারকারী চক্রের সদস্য ইলিয়াস ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া তার বিরুদ্ধে থাকা অন্য মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net