রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৫

শিরোনাম :
বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালে নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 শনিবার (১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোস্ট গার্ড স্টেশনের একটি দল কাউনিয়া থানার চরমোনাই এলাকার নাইন্দার চরসংলগ্ন নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ সাতজনকে আটক করা হয়।

 অভিযানের পর বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

আটক বালু উত্তোলনকারীদের কাছ থেকে মুচলেকা নেওয়ার পর ড্রেজার ও বাল্কহেডসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

 লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী এলাকার ফসলি জমি, বসতভিটা ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। নদী ও তীরবর্তী জনপদকে অবৈধ বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষায় কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net