বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২০

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের মুলাদীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮০টি ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৪) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট সংলগ্ন জয়ন্তী নদী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। তিনি পেশায় ট্রলারচালক।

নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেলাল হোসেন খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে জয়ন্তী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি স্টিল বডির ট্রলারে তল্লাশি চালিয়ে দেশীয়ার হোসেনের লুঙ্গির কোঁচে লুকিয়ে রাখা ২৮০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদক নির্মূলে নৌ পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net