রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০২

শিরোনাম :

বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদারকে (৪৯) গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের দিকনির্দেশনায় এবং উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফয়জুল হক সজল বানারীপাড়া উপজেলার পশ্চিম বাইশারী গ্রামের মৃত জব্বার সর্দারের ছেলে।
এ বিষয়ে মো. মজিবুর রহমান জানান, গ্রেফতার আসামি একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net