মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৯

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বালুর ড্রেজার বসানো নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ তিন ছাত্রনেতাকে মারধর করেছে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকার স্থানীয়রা। গত শনিবার রাতে মারধরের শিকার হন ছাত্রদল নেতারা।

ছাত্রদল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জিরোপয়েন্ট ফেরিঘাট এলাকায় বালুর ড্রেজার বসানো নিয়ে দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পান্থসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশের। শনিবার ফেরিঘাট গিয়ে পান্থকে ফোন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কয়েকজন নেতা। ফোনে ওই ছেলে জানায় সে জিরোপয়েন্ট আছে। জিরোপয়েন্টে এসে ছাত্রদল নেতারা পান্থকে মারধর করে। এর কিছুক্ষণ পরেই পান্থের নেতৃত্বে স্থানীয় লোকজন ববি ছাত্রদল নেতাদের পাল্টা মারধর করে। মারধরে আহত ছাত্রনেতারা হলেনÑ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক সাইদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ।

খোঁজ পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্য নেতারা রাত ১২টার দিকে গিয়ে স্থানীয়দের সঙ্গে বসে ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ তিন ছাত্র নেতাকে উদ্ধার করে নিয়ে আসে। মীমাংসার পরে অভিযুক্ত পান্থ তাদের মারধর করার জন্য ক্ষমা চান। মোবাইলে ধারণ করা এক ভিডিওতে অভিযুক্ত পান্থকে কান ধরে উঠবস করে ক্ষমা চাইতে দেখা যায়। সাংগাঠনিক সম্পাদক মিজানের মোবাইলে একাধিকবার কল দিলে তিনি কল কেটে দিয়ে বন্ধ করে রাখেন।

শাখা ছাত্রদলের সেক্রেটারি আরিফ হোসাইন শান্ত বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে আমাদের কয়েকজন শিক্ষার্থী কারণ জানতে চাইলে স্থানীয় কিছু ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অভিযুক্তদের আটক করা হয়। পরে তারা ভুল স্বীকার করে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net