মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
আগারগাঁও থেকে অপহরণকারী চক্রের ৯ সদস্য আটক

আগারগাঁও থেকে অপহরণকারী চক্রের ৯ সদস্য আটক

dynamic-sidebar

ঢাকাঃ


রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে অস্ত্র ও গুলিসহ অপহরণকারী চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহৃত এক যুবককে উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৠাব-২) সদস্যরা।মঙ্গলবার  র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান এ তথ্য জানান।তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি সকালে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে ইমন নামে এক যুবককে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা ওই যুবকের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে তারা বিষয়টি র্যাবকে জানান।পরে মোবাইল ফোন ট্র্যাকিং করে ৠাব সদস্যরা আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করে।এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net