, ,

শিরোনাম :
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

বরিশাল মহানগর ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীর ভাটিখানা বাজারে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন দীপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে প্রকাশ্যে এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের কয়েকজন একসময় রাজিব হোসেন দীপুর সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বলেও স্থানীয়দের দাবি।
হামলার পর গুরুতর আহত অবস্থায় রাজিব হোসেন দীপুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর পিঠ, পা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হামলায় তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত রাজিব হোসেন দীপুর অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্য মো. মারুফ ইসলাম ও মো. বিশালসহ কয়েকজন এবং তাদের মা-বাবার উপস্থিতিতে তাঁকে জনসম্মুখে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net