, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
সাংবাদিক হত্যায় মেয়র মীরু দ্বিতীয় দফায় রিমান্ডে

সাংবাদিক হত্যায় মেয়র মীরু দ্বিতীয় দফায় রিমান্ডে

dynamic-sidebar

সিরাজগঞ্জঃ


সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় দ্বিতীয় দফায় পৌর মেয়র হালিমুল হক মীরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নজরুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি মীরুসহ এ মামলার ছয় আসামিকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অধিকতর তদন্তের স্বার্থে ২০ ফেব্রুয়ারি মেয়র ও তার ভাই মিন্টুর আবারও সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তিনি। মঙ্গলবার শুনানি শেষে তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ হয়। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় মেয়র হালিমুল হক মীরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net