মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২১

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী বহনকারী বাস উল্টে খাদে, আহত ২০

শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী বহনকারী বাস উল্টে খাদে, আহত ২০

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহতদের ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণের জন্য সোমবার রাতে সেন্ট মার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৪টার দিকে তাদের বহনকারী একটি বাস দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হন। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শিক্ষার্থীরা হলেন— যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

দাউদকান্দি হাইওয়ে থানার এএসআই নূর উদ্দিন বাহার গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net