মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯

শিরোনাম :
রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল নাগরিকদের পিটিশন পর্যালোচনার দায়িত্বও পেলেন স্পিকার হাফিজ উদ্দিন

গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

সোলায়মান তুহিন গৌরনদী (বরিশাল):বরিশালের গৌরনদীতে মাদক সেবনের সময় সজিব আকন (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গৌরনদী পৌর এলাকার দিয়াশুর ৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিব আকনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তিনি ওই এলাকার মস্তফা আকনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সার্কেল ইনচার্জ মো. ফাউজুল ইসলাম রিদয় হাওলাদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

আটকের পর সজিব আকনকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীমের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক সেবন ও মাদক কারবারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাই।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সার্কেল ইনচার্জ মো. ফাউজুল ইসলাম রিদয় হাওলাদার জানান, “জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হলে মাদক সেবন ও বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net