মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৯

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল

বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

পরিবেশ আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে পরিবেশ অধিদফতর। একই সাথে ইটভাটা পরিচালনায় বিদ্যমান আইন ও পরিবেশগত বিধিনিষেধ মেনে চলার জন্য ভাটা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বরগুনা জেলায় ইটভাটা মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

 

সভায় বক্তারা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী বৈধভাবে ইটভাটা পরিচালনার বিষয়ে মালিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়-

কৃষিজমির মাটি ব্যবহার করা যাবে না।
ইটভাটায় নিষিদ্ধ জ্বালানি ব্যবহার করা যাবে না।
জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
পরিবেশ ও আইনবহির্ভূতভাবে পরিচালিত ইটভাটা বন্ধ রাখতে হবে।
অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় পরিবেশ অধিদফতর, বরগুনা জেলার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। তিনি সকল ইটভাটা মালিককে আইন মেনে ভাটা পরিচালনা করার আহ্বান জানান এবং অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ রাখার অনুরোধ করেন।

পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সভায় জানানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net