বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪২

শিরোনাম :
উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালের জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ

অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের উজিরপুরে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষের সময় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী নারীর (৩৫) মৃত্যু হয়েছে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর ব্রিজ ও ইচলাদী টোল ঘরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। অ্যাম্বুলেন্সটির নম্বর ঢাকা মেট্রো-শ-১৩-০১৮৬ এবং বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৪৩১৪।

সংঘর্ষের সময় ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। একপর্যায়ে তিনি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্স ও সেভেন ডিলাক্স বাসটি আটক করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net