সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩

শিরোনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক হলেন ২৩ জন শিক্ষক বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন

নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

পটুয়াখালীর কলাপাড়ায় বাসচাপায় মাহিন নামের ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে হাজিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে এবং দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল। দুর্ঘটনা জড়িত বিআরটিসি পরিবহনের ঘাতক বাসটির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা কালবেলাকে জানান, দুই দিন আগে হাজিপুরে নানা অহিদ শিকাদারের বাড়িতে বেড়াতে আসে মাহিন। ঘটনার সময় নানা-নানির সঙ্গে বরিশাল যেতে সড়কে দাঁড়িয়ে বাস থামাচ্ছিলেন নানা অহিদ শিকদার। কিন্তু বাসটি থামাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনের শরীরে ধাক্কা দেয়। এসময় শিশুটি সড়কে ছিটকে পড়ে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

 

 

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিআরটিসি বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net