সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩

শিরোনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক হলেন ২৩ জন শিক্ষক বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন

মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আহত তানিয়া বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবারটি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চরঠেঙ্গামারা গ্রামের মৃত লালমিয়া সরদারের বাড়ির কিছু জমি প্রবাসী আব্দুল আলিম হাওলাদার ক্রয় করে সেখানে একটি ঘর নির্মাণ করছেন। রোববার সন্ধ্যায় ওই নির্মাণাধীন ঘরে বিদ্যুতের মিটার লাগাতে যান আলিমের স্ত্রীসহ পরিবারের কয়েকজন। এ সময় বিপ্লব, সাইদুল কবীর ও সাইফুল কবীরসহ ১০-১২ জন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এতে তানিয়া (৩৬), সাথী (৩৬), ফাতেমা (৪২), নিপা (৩২) ও শিখা (২৪) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রবাসী আব্দুল আলিম হাওলাদার অভিযোগ করে বলেন, “আমার ক্রয় করা জমিতে নির্মাণাধীন ঘরে বিদ্যুতের মিটার লাগাতে গেলে আমার স্ত্রীসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। এতে পাঁচ নারী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিযোগের বিষয়ে অভিযুক্ত বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net