, ,

শিরোনাম :
বরিশালে মান্তা সম্প্রদায়ের জন্য হচ্ছে কবরস্থান ইলিশ ধরতে গিয়ে ‘নৌ-পুলিশের’ গুলিতে ঝাঁঝরা জেলের বুক, ঘটনাস্থলেই মৃত্যু বরিশালে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২ বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা জাতীয় বিড়াল দিবস আজ মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: শফিকুর রহমান হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তার জেরা আজ পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ

ভোলা ও বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

ভোলার দীর্ঘদিনের প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে স্মারকলিপি দিয়েছে ‘আমরা ভোলাবাসী’ সংগঠন।

‎স্মারকলিপিতে ভোলা-বরিশাল সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্পিকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং সেতুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।

‎আমরা ভোলাবাসী’র নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্পিকারের উদ্যোগে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। তাদের মতে, এই সেতু শুধু ভোলার সঙ্গে বরিশালের যোগাযোগ সহজ করবে না, বরং জেলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎সংগঠনটির পক্ষ থেকে ভোলা-বরিশাল সেতুর দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net