মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪২

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে কেবল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই নতুন ভর্তি ২৭ জন। চিকিৎসাধীন আছেন প্রায় ৮০ জন রোগী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৭ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

 

চিকিৎসা শেষে সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরলেও হাসপাতালে আসা রোগীদের ভোগান্তির শেষ নেই। সাধারণ বেড না পেয়ে রোগীদের হাসপাতালের মেঝোতে ও সিঁড়ির পাশে চাদর বিছিয়ে চিকিৎসা নিতে দেখা গেছে। রোগীদের স্বজনেরা অভিযোগ করে বলেন, ‘আমরা দিন আনি দিন খাই, সরকারি হাসপাতাল ছাড়া আমাদের উপায় নেই। কিন্তু এখানে বেড তো দূরের কথা, পর্যাপ্ত চিকিৎসকও মেলে না। ডাক্তাররা দিনে একবার এসে দেখে যান, কখনো তাও আসেন না। ছুটির দিনে ডাক্তারদের দেখাই মেলে না।’

হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, ‘হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে। বেড ও চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সমাধান পাওয়া যাবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর বরিশাল বিভাগে মোট ৮ হাজার ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার এবং জ্বর-শরীর ব্যথা হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net