খবর বরিশাল ডেস্ক ::
ঝালকাঠির কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার ১০ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) এবং পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো. সেলিম হাওলাদার (৫৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। একই সময় সেলিম হাওলাদারের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এসআই সুজন চন্দ্র রায় বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঠালিয়া থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply