খবর বরিশাল ডেস্ক ::
রোববার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টার এ অভিযানে চারজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি জব্দ করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ও বরিশালের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
অভিযান চলাকালে জেলেদের মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান ইউএনও মোছা. ফরিদা সুলতানা। তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলতে হবে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকা সবার দায়িত্ব। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে নদ-নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ, নিষিদ্ধ জালের ব্যবহার প্রতিরোধ এবং জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলা নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। এ লক্ষ্য অর্জনে প্রশাসনের পাশাপাশি জেলে ও স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply