, ,

শিরোনাম :
শেবাচিমের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ মোহাম্মদ মামুনূর রশীদের যোগদান নৈরাজ্যের প্রতিবাদে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বরিশালে বিএনপির মিছিল মাদারীপুরে আ. লীগের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঢাকা-বরিশাল মহাসড়কে আ’লীগের অবরোধ, যান চলাচল বন্ধ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ইভটিজিংয়ের অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার, বখাটের মারধরে আহত স্কুলছাত্রী কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার নিজের উদ্যোগে রাস্তা সংস্কার, অসহায়দের পাশে নজরুল ইসলাম দশমিনায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী নূরুল হক এমপি

মাদারীপুরে আ. লীগের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় পৌনে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

আজ রোববার রাত পৌনে ৮টার দিকে মাদারীপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙ্গা ব্রিজ এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা সামনে এগিয়ে তাতীবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মিছিল করেন।

এ সময় তাঁরা প্রায় পৌনে দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net