, ,

শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আলোচনায় একাধিক প্রার্থী, বিএনপিতে মনোনয়ন দৌড় এসআরবির অভিযানে মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বিমানমন্ত্রীর আশ্বাসের পরও বরিশাল সেক্টরে ফ্লাইট নিয়ে সিদ্ধান্তহীনতা ইশরাকের কাজ ভালো, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি: স্পিকার ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী, দেখার জন্য কেউ নেই ময়লাখোলায় পরিবেশদূষণ, বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আহ্বান : এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল জামায়াত আমীরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

এসআরবির অভিযানে মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের মেহেন্দীগঞ্জে ৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আবু জাফর প্যাদা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাতে এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশালের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দীগঞ্জ থানাধীন উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তি পটুয়াখালী জেলার দুমকি থানাধীন দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।

নিয়মিত রাত্রিকালীন টহল কার্যক্রম পরিচালনাকালে উলানিয়া লঞ্চঘাট এলাকায় এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন বলে গোপন সংবাদ পায় আভিযানিক দলটি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঘটনাস্থলে পৌঁছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে, উপস্থিত সাক্ষীদের সাম্মুখে তার হেফাজত থেকে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এসআরবি-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net