, ,

শিরোনাম :

স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউজে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে উপাচার্য স্পিকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক পরিবেশের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

এ সময় স্পিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে উপাচার্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।  পাশাপাশি তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

একই সঙ্গে উপাচার্য স্পিকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তার সাফল্য কামনা করেন। সাক্ষাৎকালে বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net