, ,

শিরোনাম :
কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার সাত উজিরপুর ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড়

শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

শেরে বাংলা এ কে ফজলুল হকের নামে পদ্মা সেতুর নামকরণের দাবি জানিয়েছেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার নেতারা। তার ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। একই সঙ্গে বরিশাল বিভাগের উন্নয়নে ২৮ দফা প্রস্তাব বাস্তবায়নে সরকারের সঙ্গে কার্যকর আলোচনা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা সভার আয়োজন করে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

সভায় বক্তারা বলেন, ১৯৪০ সালে লাহোর প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর রাজনৈতিক চিন্তা ও অবদান বাংলাদেশের ইতিহাসেও স্মরণীয় হয়ে আছে। কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ পদ্মা সেতুর নাম তাঁর নামে করার দাবি জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে মো. জিয়াউল কবির দুলু বলেন, জনকল্যাণে প্রজাস্বত্ব আইন প্রণয়ন ও ঋণ সালিশি বোর্ড গঠনে শেরে বাংলার অবদান গুরুত্বপূর্ণ। তৎকালীন অনগ্রসর মুসলিম সমাজে শিক্ষার প্রসারেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, বরিশাল বিভাগের উন্নয়নে সমিতির উত্থাপিত ২৮ দফা প্রস্তাব যুক্তিযুক্ত। এসব প্রস্তাব বাস্তবায়নে সরকারের সঙ্গে আলোচনা ও দর-কষাকষিতে সমিতিকে চাপ সৃষ্টিকারী সংগঠন হিসেবে ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বরিশাল বিভাগের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে উন্নয়নবিষয়ক গোলটেবিল বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

সভায় আরও বক্তব্য দেন বারডেমের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, রেলওয়ের সাবেক মহাপরিচালক সুলতান আহমদ তালুকদারসহ সমিতির নেতারা ও বিশিষ্ট ব্যক্তিরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net