, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:

সড়কে থ্রি-হুইলার, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।অন্যদিকে, ব্যাটারিচালিত রিকশা ভাঙচুরের অভিযোগ তুলে পাল্টা কর্মসূচি পালন করছেন থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা।

সোমবার সকাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। আর লাহার হাট প্রান্তে বিক্ষোভ করছেন থ্রি-হুইলার ও অটোচালকরা। পাল্টাপাল্টি আন্দোলনের কারনে যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বাস শ্রমিকরা জানান, রবিবার চরকাউয়া বাস টার্মিনালে বাস ও থ্রি-হুইলার ও ব্যটারিচালিত অটোরিকশার সাথে বিরোধ সৃষ্টি হয়। এসময় সড়কে থ্রি-হুইলার বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা। তাদের দাবি থ্রি-হুইলারের কারণে বাস দুর্ঘটনার শিকার হচ্ছে। পাশাপাশি বাসের সাথে পাল্লা দিয়ে থ্রি-হুইলার অটোরিকশা চালাচ্ছে। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। তারা দ্রুত সড়কের উপর থেকে থ্রি-হুইলার অপসরণের দাবি জানান।

অটো এবং থ্রি-হুইলার শ্রমিকদের অভিযোগ, চরকাউয়া বাস মালিক সমিতি অবৈধ। এখানে সব অবৈধ, ফিটনেসবিহীন বাস চলাচল করছে। ব্যাটারিচালিত অটো রিকশা ও থ্রি-হুইলার অভ্যন্তরীণ সড়কে যাত্রী পরিবহন করে। বাস শ্রমিকরা তাতে বাধা দিচ্ছে। রবিবার ১৫-২০ অটোরিকশা তারা ভাঙচুর করেছে। এর প্রতিবাদে তারাও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া উনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে।

বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তারা বাস বন্ধ থাকায় মোটরসাইকেল ও রিকশাযোগে ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। সেই সুযোগে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া হাতি নেয়ার অভিযোগ যাত্রীদের।

চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, সকাল থেকে তারা বাস চলাচল করার চেষ্টা করলেও অপর প্রান্ত থেকে থ্রি-হুইলার ও অটোরিকশা চালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। না হলে সমস্যা আর দীর্ঘ হতে পারে।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, দুই পক্ষকে নিয়ে সভা করা হচ্ছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net