খবর বরিশাল ডেস্ক:
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বরিশালে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীর বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন।
সম্প্রতি বরিশালের পুলিশ লাইন রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বরিশাল মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply